কুলাউড়ায় পারিবারিক কলহে ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গ্রেফতার

 


কুলাউড়ায় পারিবারিক কলহে ছুরিকাঘাতে বাবা নিহত, ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে ছেলের ছুরিকাঘাতে লছমুন রিকমুন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত ছেলে বিষ্ণু প্রসাদ রিকমুনকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চাতলাপুর চা বাগানে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবার পেটে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লছমুন রিকমুনকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়।

পরে অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনার পর থেকে আত্মগোপনে থাকা বিষ্ণু প্রসাদ রিকমুনকে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল উপজেলার রাধানগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেন জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অভিযুক্তকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url