বড়লেখায় নোহা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হেলমেট থাকার কারণে প্রাণে বাঁচলেন চালক

 


বড়লেখায় নোহা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে হেলমেট থাকার কারণে প্রাণে বাঁচলেন চালক

নিজস্ব প্রতিবেদক:
বড়লেখায় মোটরসাইকেল ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে গেলেও চালক মাথায় হেলমেট থাকার কারণে প্রাণে বেঁচে গেছেন। বৃহস্পতিবার বিকেল প্রায় তিনটার দিকে উপজেলার পানিদার এলাকায় এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী বড়লেখা থেকে দক্ষিণভাগের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিয়ানীবাজারগামী একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।

দুর্ঘটনার পরপরই আশপাশের পথচারীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে উদ্ধার কাজে এগিয়ে আসেন। মোটরসাইকেলটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হলেও চালক আশ্চর্যজনকভাবে প্রাণে রক্ষা পান। স্থানীয়দের মতে, তার মাথায় হেলমেট থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।
জানা গেছে, মোটরসাইকেল চালক দক্ষিণভাগ ইউনিয়নের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে নোহা মাইক্রোবাসের চালকের পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণেই এ সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url