কুলাউড়ায় শরিফ ওসমান হাদীকে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

 

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের কুলাউড়ায় জুলাই আন্দোলনের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করার ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বাদ জোহর আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া কুলাউড়া উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিলটি কুলাউড়া শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে অংশগ্রহণকারীরা হামলার ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনজুমানে আল ইসলাহর ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার মো. আবুল কালাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, কেন্দ্রীয় তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক খন্দকার অজিউর রহমান আসাদ, সাবেক সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী আব্দুস সামাদ আজাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, রাজনৈতিক ও সামাজিক নেতাদের ওপর এ ধরনের হামলা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url