বড়লেখায় ছাত্র জমিয়তের সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা


 কিবরিয়া আল মাহমুদ:
দেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বাদ মাগরিব বড়লেখা দলীয় কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ আব্দুল হক এবং সঞ্চালনা করেন সহ–সাধারণ সম্পাদক আবুল কালাম। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ রাসেল আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ তায়্যিব।দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জমিয়তে উলামায়ে ইসলাম জুড়ী উপজেলা শাখার সহ–সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা আল–আমিন, বড়লেখা উপজেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক এম হাসান আহমদ, কেন্দ্রীয় ছাত্র জমিয়তের সহ–সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলা সভাপতি হাফিজ ফাহিম আহমদ, জেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ ছালীকুর রশীদ এবং বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের প্রশিক্ষণ সম্পাদক ইমরান হাসিব।


এছাড়া উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা ছাত্র জমিয়তের সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, অর্থ সম্পাদক তারেক আহমদ, সাহিত্য সম্পাদক এম হোসাইন আহমদ, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক হাফিজ সাইফুল ইসলাম রাজিব, স্কুল বিষয়ক সম্পাদক সালমান আহমদ, এম শাহিন আহমদ, হাসান আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, নৈতিকতা, দেশপ্রেম ও ইসলামি আদর্শে গড়ে ওঠা শিক্ষিত তরুণ সমাজই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব দেবে। সেই লক্ষ্যেই ছাত্র জমিয়তের এই সদস্য সংগ্রহ অভিযান হবে নব উদ্দীপনার প্রেরণা। সংগঠনের প্রতিটি ইউনিটকে এই মহৎ উদ্যোগে আন্তরিকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url