আয়ারল্যান্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদের সাথে মনফালকনে বিএনপির মতবিনিময় সভা
শুক্রবার রাত ৮টায় স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মনফালকনে-গরিঝিয়া বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম মোস্তাক এবং সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক হামিম হোসাইন। সভায় মনফালকনে ও গরিঝিয়া বিএনপি এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কবির আহমেদ বলেন,
“দেশনায়ক তারেক রহমানের ৩২ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। এজন্য আসন্ন জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীকে বিজয়ী করতে হবে।”
তিনি প্রবাসে অবস্থানরত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি দলীয় হাইকমান্ডের নির্দেশনা যথাযথভাবে পালন করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রবাসীদেরকে আগামী জাতীয় নির্বাচনে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ জানান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মনফালকনে-গরিঝিয়া বিএনপি’র সাবেক উপদেষ্টা জামাল মিয়া, এম এইচ কবির, এমডি রবিউল্লাহ, সুহাগ মোল্লা, আনার মিয়া, ইব্রাহিম মিয়া, সাবেক সহ-সভাপতি ইদ্রিস হাওলাদার, ফরিদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জহির ইসলাম, দেলোয়ার হোসাইন, সহ-সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বিএনপি নেতা সোহরাব হোসাইন শাহিন, গোলাম রাসেল প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা আলাদিন, মিনহাজ ইসলাম, শিহাব আহমেদ, রাজিব শেখ, মোহাম্মদ বাবু মোল্লা, তামিম ইসলাম তোহাসহ আরও অনেকে।
সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের গণতান্ত্রিক আন্দোলনে অবদান রাখা সম্ভব। এজন্য প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দলীয় নেতৃত্বের নির্দেশনা মেনে চলা জরুরি।
শেষে বিএনপি, যুবদল ও স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা প্রধান অতিথি কবির আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুল প্রদান ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

