বড়লেখায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু
মৌলভীবাজারের বড়লেখায় যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বড়লেখা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আজ শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে এই কর্মসূচি পালিত হয়।দিনের শুরুতে বড়লেখা পৌর শহরের আছিয়া প্লাজা থেকে একটি বিশাল বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সিংগার পয়েন্টে আলোচনা সভায় মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন মৌলভীবাজার-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল হাফিজ এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নছিব আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুল হাফিজ ললন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সাবেক আহ্বায়ক মীর মখলিছুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।উল্লেখযোগ্য মুহূর্তে দেখা যায়, মিছিল চলাকালে একজন পথশিশু প্রধান অতিথি আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর কাছে এগিয়ে এলে তিনি শিশুটির হাত ধরে কাছে টেনে নেন এবং স্নেহভরে তাকে নতুন জামা পরিয়ে দেন—এই মানবিক দৃশ্য উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে।
