মৌলভীবাজারে চুরি হওয়া সিএনজি সহ চোর আটক

 

মৌলভীবাজার সদর হাসপাতালে জুমার নামাজের সময় সিএনজি অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়দের তৎপরতায় কয়েক ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার এবং এক চোরকে আটক করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ চলাকালে সরকারবাজার এলাকায় পার্ক করে রাখা একটি সিএনজি অটোরিকশা চুরি করে নিয়ে যায় চোরচক্রের এক সদস্য। বিষয়টি বুঝতে পেরে চালক ও এলাকাবাসী দ্রুত খোঁজখবর শুরু করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় মৌলভীবাজার সদর উপজেলার ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আথানগিরি গ্রাম থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।

এ সময় এলাকাবাসী চোরটিকে আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চোরকে হেফাজতে নেয়।পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং চুরির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।এলাকাবাসীর তাৎক্ষণিক তৎপরতায় অল্প সময়েই চুরি হওয়া সিএনজি উদ্ধার হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url