রেভিটা বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের নবনির্বাচিত দায়িত্বশীলদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
Revita Bangladesh সিলেট জেলা ও মহানগরের নবনির্বাচিত দায়িত্বশীলদের নিয়ে এক গঠনমূলক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে।
সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা শাখার সদস্য সচিব রিফাত আহমেদ সাব্বির, মূখ্য সংগঠক আফরিন সুমাইয়া, আহ্বায়ক মোঃ হালিম, সদস্য মোঃ আরাফাত রশিদসহ জেলা ও মহানগরের অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
আলোচনা সভায় সংগঠনের মূলনীতি, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় নেতৃবৃন্দ ঘোষণা দেন— সমাজ থেকে সব ধরনের অনৈতিকতা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, ইভটিজিং, মাদকসহ অন্যায়ের বিরুদ্ধে জীবন দিয়ে লড়াই চালিয়ে যাবে রেভিটা বাংলাদেশ। তারা আরও জানান, সিলেট তথা পুরো সিলেট বিভাগে কোনো অনৈতিক কার্যক্রম হলে সংগঠনের পক্ষ থেকে আইনি ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে।
সভায় নেতৃবৃন্দ বলেন, “আমরা একটি নিরাপদ, নৈতিক ও মানবিক সমাজ গড়তে চাই—যেখানে কেউ হেনস্তা বা নির্যাতনের শিকার হবে না। এই মহৎ যাত্রায় আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এছাড়াও সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে অচিরেই সিলেটের প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করে সুসংগঠিতভাবে কাজ পরিচালনা করা হবে।
ক্রনেট২৪/আরাফাত/সিলেট


