কুলাউড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ডেস্ক রিপোর্ট:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে সৈকত দেবনাথ (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কাদিপুর ইউনিয়নের কাকিচার গ্রামে নিজ ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সৈকত দেবনাথ ওই গ্রামের নিরঞ্জন দেবনাথের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ জানান, সকাল কোনো এক সময় সৈকত নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং বিকেলে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: এখানে ক্লিক করুন
