গোয়ালবাড়ী ইউনিয়ন তালামীযের কাউন্সিল সম্পন্ন: এবাদুর রহমান সভাপতি, আব্দুল মুকিত সম্পাদক নির্বাচিত

 
 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৩ অক্টোবর ২০২৫) বিকাল ৩টায় গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ সভাকক্ষে কাউন্সিল অধিবেশনটি সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা তালামীযের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শরিফ উদ্দিন ও প্রচার সম্পাদক মেহেদী হাসান ইমন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এবাদুর রহমানকে সভাপতি, আব্দুল মুকিতকে সাধারণ সম্পাদক এবং আদিল খাঁনকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি ইনাম উদ্দিন, রাফি উদ্দিন, সারওয়ার আলম ও নুর উদ্দিন। সহ-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, আব্দুল্লাহ আল নোমান ও আনাছ মাহফুজ খান। সহ-সাংগঠনিক সম্পাদক আবু বক্কর ও আমিনুল ইসলাম আমজাদ।

প্রচার সম্পাদক আব্দুল হালিম; সহ-প্রচার সম্পাদক নিজাম উদ্দিন, উজ্জ্বল আহমদ, নাবিল খাঁন, এমদাদুল ইসলাম নাহিদ, রাফি খাঁন ও আরিফুজ্জামান রায়হান।

অর্থ সম্পাদক আবু সাঈদ খাঁন; অফিস সম্পাদক সালমান খাঁন; সহ-অফিস সম্পাদক রায়হান খাঁন, আবু বক্কর রিপন ও ঈমাদ উদ্দিন।

প্রশিক্ষণ সম্পাদক সায়েক খাঁন; সহ-প্রশিক্ষণ সম্পাদক আব্দুল মালিক, আরিফ আহমদ, মো. আব্দুল্লাহ, কামরুজ্জামান, তাহমিদ, মারুফ খান ও আহমদ।

শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিফাত হোসেন রাহিম; সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবু সাঈম সাদি, আফছান আহমদ, আবু তাহের ও সাফি আহমদ।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জামিল আহমদ; সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাইদুর রহমান, জহিরুল ইসলাম, ফুরকান আহমদ, শিপলু আহমদ, আকবর হোসেন ও তারেক আহমদ।

সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদ হাসান, সিদ্দিক হোসেন, সাব্বির আহমদ, কামিল হোসেন, মাহিন আহমদ, মান্না আহমদ, সোহান খাঁন, তাওহীদ খাঁন, জিলানী আহমদ, মাজহারুল ইসলাম, আব্দুল বাছিত, শাহাদাত হোসেন, মুরাদ আহমদ, ফয়ছল আহমদ, রহিম আহমদ, শিহাব উদ্দিন, রায়হান আহমদ, আহবাব খাঁন ও ফখর প্রমুখ।

কাউন্সিল শেষে নবনির্বাচিতদের শপথ গ্রহণ ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url