বিশুদ্ধ পানির ছোঁয়ায় মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল ছাত্রশিবির
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মৌলভীবাজার–১ (বড়লেখা–জুড়ি) আসনের এমপি পদপ্রার্থী, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মাওলানা আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধান দাস, শফিউল ইসলাম, সনজিৎ কান্তি দেব, জসিম উদ্দিন, রেজাউল ইসলাম মিন্টু ও সাব্বির আহমদ।
এসময় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ছিলেন সাবেক জেলা সভাপতি আব্দুস সামাদ, বড়লেখা শহর শাখার সভাপতি আব্দুর রহমান এবাদ, কলেজ সভাপতি সাব্বির আহমদ, শহর শাখার প্রচার সম্পাদক জাকির হোসাইন, কলেজ সেক্রেটারি আব্দুল আহাদ ইমরান, সদর ইউনিয়ন সেক্রেটারি ইফতেহাম মাহফুজসহ অন্যান্য নেতৃবৃন্দ—রুবেল আহমদ, আশরাফ মাহমুদ রাহি, আবু বক্কর, জাহিদ আহমদ, দেলোয়ার হোসাইন রাহিব, আরফাত আহমদ, মারুফ আহমদ, মাহফুজ আহমদ, নাহিদ আহমদ, তায়েফ আহমদ, নাইমুল ইসলাম ও সাইফুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শাখার সেক্রেটারি আব্দুল আহাদ ইমরান। তিনি বলেন,
“আমরা বিশ্বাস করি, শিক্ষাঙ্গন শুধু জ্ঞানের আলো ছড়ানোর স্থান নয়, বরং মানবিক মূল্যবোধের চর্চারও ক্ষেত্র। বিশুদ্ধ পানির এই ফিল্টার স্থাপন আমাদের সেই দায়িত্ববোধেরই প্রতিফলন। শিক্ষার্থীরা যেন নিরাপদ পানি পান করে সুস্থভাবে পড়াশোনা করতে পারে—এটাই আমাদের মূল উদ্দেশ্য।”
তিনি আরও বলেন,
“ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও করবে ইনশাআল্লাহ। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী শুধু বিদ্যায় নয়, মানবিকতায়ও হোক আলোকিত।”
