সিলেট ধুপাধিঘীর পার ওয়াকওয়েতে সতর্কতা কর্মসূচি — রেভিটা বাংলাদেশের সতর্কতা মুলক এলার্ট ঘোষণা

 



সিলেট, ২০ অক্টোবর সন্ধ্যা ৬টায় রেভিটা বাংলাদেশ সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার উদ্যোগে সিলেট নগরীর ধুপাধিঘীর পার ওয়াকওয়ে এলাকায় বিশেষ সতর্কতা কর্মসূচি ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।
সংগঠনের দায়িত্বশীল সদস্যরা জানান, নগরীর ব্যস্ত এই পর্যটন এলাকায় সম্প্রতি কিছু অসচেতন ব্যক্তি অনৈতিক কার্যকলাপ, মাদক সেবন, সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে রেভিটা বাংলাদেশ সতর্কতা জারি করে।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি পর্যটন এলাকা ও জনসমাগম স্থানে অশালীন আচরণ, হয়রানি ও বিশৃঙ্খল কর্মকাণ্ড বাড়ছে, যা সামাজিক মূল্যবোধের পরিপন্থী। এসব কর্মকাণ্ড দমন ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রেভিটা বাংলাদেশ মানবতা, ন্যায্যতা ও সামাজিক সম্মানের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।
কর্মসূচিতে আহ্বান জানানো হয়, কোনো অনৈতিক কর্মকাণ্ড চোখে পড়লে নীরব না থেকে প্রতিবাদ করতে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে।
পর্যটন এলাকা ও ওয়াকওয়ে যেন সবার জন্য নিরাপদ থাকে সে বিষয়ে সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়। এছাড়া, মাদক সেবন বা অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সংগঠনটি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানায়।
সংগঠনটি স্পষ্ট বার্তা দেয়—যে কোনো ধরনের হয়রানি, অপমান বা অরাজক আচরণের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবে। অন্যের কাজে বাধা প্রদানকারীদের মানবতার শত্রু হিসেবে আখ্যায়িত করে তারা জানান, ভয়ভীতি প্রদর্শনের কোনো জায়গা তারা তৈরি হতে দেবে না।
রেভিটা বাংলাদেশ জানায়, পর্যটন এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো সদস্য হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে সংগঠনকে জানানোরও আহ্বান জানানো হয়।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, “যে সমাজ অন্যের প্রতি সহমর্মী, সেই সমাজই প্রকৃত অর্থে উন্নত সমাজ।” পর্যটন এলাকাকে অপরাধমুক্ত রাখতে তারা নিয়মিত পর্যবেক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে বলে জানায় রেভিটা বাংলাদেশ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url