ভোগতেরা আঞ্চলিক শাখা তালামীযের কাউন্সিল সম্পন্ন মেহেদী হাসান রাহি সভাপতি,আব্দুর রহমান আবু বক্কর সম্পাদক।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলাধীন সদর জায়ফরনগর ইউনিয়ন শাখার আওতাধীন ভোগতেরা আঞ্চলিক শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।
৭ অক্টোবর, শুক্রবার ২৫ইং, বাদ মাগরিব ,পশ্চিম ভোগতেরা জামে মসজিদে ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি সাহাব উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা তালামীযের প্রচার সম্পাদক, মেহেদী হাসান ইমন, ইউনিয়ন তালামীযের সহ-সভাপতি আবুল হাসান বাশার, অর্থ সম্পাদক এনাম উদ্দিন,সহ- অফিস সম্পাদক, আব্দুল্লাহ জুমান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মেহেদী হাসান রাহি কে সভাপতি, আব্দুর রহমান আবু বক্কর কে সাধারণ সম্পাদক ও সাইদুর রহমান কে সাংগঠনিক সম্পাদক করে ২৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
