জায়ফরনগর আঞ্চলিক শাখা তালামীযের কাউন্সিল সম্পন্ন তাহসিন ইসলাম সভাপতি, জিসান রহমান মেহেদী সম্পাদক।

 


নিজস্ব প্রতিবেদক জুড়ী::

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়ন শাখার আওতাধীন জায়ফরনগর আঞ্চলিক শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 ১৭ অক্টোবর, শুক্রবার ২৫ইং, বাদ জুম্মা, দক্ষিণ জায়ফরনগর পাঞ্জাগানা মসজিদে ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন, সদর জায়ফরনগর ইউনিয়ন তালামীযের সভাপতি সাহাব উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জুড়ী উপজেলা তালামীযের প্রচার সম্পাদক, মেহেদী হাসান ইমন, ইউনিয়ন তালামীযের সহ- সাংগঠনিক সম্পাদক  মোস্তাফিজুর রহমান,সহ-প্রশিক্ষণ সম্পাদক নাহিদ হাসান।  

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে তাহসিন ইসলাম কে  সভাপতি, জিসান রহমান মেহেদী কে সাধারণ সম্পাদক ও জালাল আহমদ অলিদ কে সাংগঠনিক সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url