দক্ষিণভাগে মুসলিম তরুণী অপহরণ: হিন্দু যুবক অনুকুল করের হাতে নিখোঁজ নিজুম আক্তার — দশ দিনেও মেলেনি কোনো খোঁজ

 

ডেস্ক রিপোর্ট

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকা থেকে এক মুসলিম তরুণীকে অপহরণের অভিযোগ উঠেছে এক হিন্দু যুবকের বিরুদ্ধে। নিখোঁজের দশ দিন পার হলেও এখনো পর্যন্ত মেয়েটির কোনো সন্ধান মেলেনি বলে অভিযোগ পরিবারের।

জানা যায়, দক্ষিণভাগ ইউনিয়নের সি.এন.জি ড্রাইভার মন্নান মিয়ার ১৭ বছর বয়সী কন্যা নিজুম আক্তার গত ৬ অক্টোবর (সোমবার) স্থানীয় হিন্দু যুবক অনুকুল কর-এর হাতে রহস্যজনকভাবে অপহৃত হন।

অভিযুক্ত অনুকুল কর পেশায় একজন নাপিত। তিনি কমলগঞ্জ উপজেলার শমশেরনগর গ্রামের বাসিন্দা এবং দক্ষিণভাগ বাজারে কাজ করার সুবাদে কাশেমনগর এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। পরিবারের দাবি, সেই সুযোগেই তিনি কৌশলে মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যান।

মেয়ের বাবা মন্নান মিয়া জানান, “অনুকুল কর ও আমার মেয়ের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।”

তিনি অভিযোগ করেন, মেয়েকে উদ্ধারের আশায় তিনি থানায়, বাজারে, আত্মীয়দের বাড়িতে খোঁজ নিচ্ছেন, কিন্তু কোনো জায়গায়ই মেয়ের সন্ধান মিলছে না।

ঘটনার পর মানবিক সংগঠন Protect Our Sisters BD-এর স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে মেয়ের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং বিষয়টি নিবিড়ভাবে খতিয়ে দেখেন।

লিখিত অভিযোগের ভিত্তিতে বড়লেখা থানার পুলিশ অভিযুক্ত অনুকুল কর ও তার আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালায়, তবে কাউকে আটক করতে পারেনি।

তদন্তে আরও জানা যায়, অনুকুল করের ঘনিষ্ঠ বন্ধু ভিশন নামের এক যুবক, যিনি হবিগঞ্জের বাসিন্দা ও দক্ষিণভাগ বাজারে কাজ করেন, ঘটনার বিষয়ে অবগত ছিলেন। কিন্তু পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

১৬ অক্টোবর বৃহস্পতিবার নিখোঁজ তরুণীর বাবা মন্নান মিয়াকে নিয়ে সংগঠনটির সদস্যরা আবার থানায় যান। এসময় পুলিশ কর্তৃপক্ষ তাঁদের আশ্বস্ত করেন যে, অপহরণকারীকে ধরতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।

তবুও ঘটনার দশ দিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত নিজুম আক্তার-এর কোনো সন্ধান মেলেনি।

একজন অসহায় পিতার চোখে জল, এক মায়ের কান্না— অথচ সমাজ, প্রশাসন ও রাষ্ট্র এখনো নীরব।

Protect Our Sisters BD-এর পক্ষ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে—

অপহৃত মুসলিম তরুণী নিজুম আক্তারকে দ্রুত উদ্ধার করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক এবং অভিযুক্ত অনুকুল কর ও তার সহযোগীদের আইনের আওতায় আনা হোক।


সূত্র: প্রটেক্ট আওয়াস সিস্টার্স

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url