মানবসেবায় নিবেদিত খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা শাখার মাসিক মিটিং অনুষ্ঠিত

 


রাহিন আহমদ নোবেল:
মানবতার কল্যাণে নিবেদিত সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক, বড়লেখা উপজেলা শাখার কার্যকরী পরিষদের মাসিক মিটিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আছরের নামাজের  পর বড়লেখার শাহজালাল ইনস্টিটিউটে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ। উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, দপ্তর সম্পাদক মারজান আহমদ এবং সদস্যবৃন্দ রাহাত আহমদ, রাশেদুল ইসলাম হৃদয়,সালমান আহমদ ও মারজান আহমদ ।

সভায় শাখার কার্যক্রমকে আরও সংগঠিত ও গতিশীল করা, আসন্ন রক্তদান ক্যাম্পেইন আয়োজন এবং মানবসেবার পরিধি প্রসারিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দায়িত্বশীলরা বলেন, খিদমাহ শুধু একটি সংগঠন নয়-এটি মানুষের প্রতি ভালোবাসা, ত্যাগ ও দায়িত্ববোধের প্রতীক। প্রতিটি সদস্যের উপস্থিতি শাখার প্রাণশক্তি, আর তাদের মতামত আমাদের ভবিষ্যৎ পথচলার দিকনির্দেশনা। খিদমাহ ব্লাড ব্যাংক “সৃষ্টির সেবায়-স্রষ্টার সন্তুষ্টি” এই মূলমন্ত্রকে ধারণ করে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।

সভায় সিদ্ধান্ত হয়, বড়লেখা উপজেলায় নিয়মিত রক্তদান কার্যক্রম, সচেতনতামূলক ক্যাম্পেইন এবং নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ আরও জোরদার করা হবে। সবশেষে সদস্যরা একমত হন-সৃষ্টির সেবায় নিজেদের নিয়োজিত রেখে স্রষ্টার সন্তুষ্টিই হবে খিদমাহর চূড়ান্ত লক্ষ্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url