সিলেটে কুরআন অবমাননার প্রতিবাদে জামেয়া মাদানিয়া ছাত্র সংসদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

সিলেট — পবিত্র কুরআন ও রাসুলুল্লাহ (সা.)–এর অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন প্রণয়নের দাবিতে সিলেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামেয়া মাদানিয়া ছাত্র সংসদ।

আজ বিকেল ৩টায় জামেয়া চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট সিটি পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়।

মিছিলপূর্ব সমাবেশে জামেয়ার মুহতামিম মাওলানা শায়েখ আব্দুস সোবহান (হাফিজাহুল্লাহ) বলেন, “আল-কুরআন আমাদের প্রাণ। কুরআন অবমাননাকারী কুলাঙ্গাররা শুধু কুরআনকে নয়, আমাদের অন্তরকেও আঘাত করেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

সিটি পয়েন্টের সমাবেশে জামেয়ার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ বলেন, কুরআন ও রাসুলুল্লাহ (সা.)–এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতে হবে। একইসঙ্গে তিনি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানসমূহে মুসলিম নেতাদের অতিরিক্ত অংশগ্রহণ ও ধর্ম উপদেষ্টার অতিরঞ্জিত বক্তব্যের সমালোচনা করেন এবং ইসলামি রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সোচ্চার ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামেয়ার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুর রহমান ইউসুফ, মুহাদ্দিস মাওলানা কামরুল হক, মুফতি মুনাঈম আহমদ, মুফতি ওলিউর রহমান, ছাত্র সংসদের এজিএস আল আমিন আহমদ, মুস্তাফিজুর রহমান, মুবিন আহমদ প্রমুখ।

বক্তারা বলেন, কুরআন ও নবীকে নিয়ে অবমাননাকর মন্তব্য মুসলমানদের হৃদয়ে গভীর ক্ষোভ সৃষ্টি করেছে। অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে মিছিলের সমাপ্তি ঘোষণা করেন। প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url