শাবিপ্রবিতে গাঁজার আসর থেকে বহিরাগতসহ ৪ শিক্ষার্থী আটক

 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে গাঁজার আসর বসানোর সময় বহিরাগতসহ ৪ শিক্ষার্থীকে আটক করেছে প্রক্টরিয়াল বডি। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্টার অব এক্সেলেন্স ভবনের পেছন থেকে তাদের আটক করা হয়।

প্রক্টরিয়াল সূত্রে জানা গেছে, আটক শিক্ষার্থীদের মধ্যে ২ জন সিলেটের লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের (২০২০-২১ শিক্ষাবর্ষ, চতুর্থ বর্ষ, প্রথম সেমিস্টার) শিক্ষার্থী, ১ জন এমসি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং ১ জন শাবিপ্রবির গণিত বিভাগের (২০২১-২২ শিক্ষাবর্ষ, তৃতীয় বর্ষ, প্রথম সেমিস্টার) শিক্ষার্থী।

প্রক্টরিয়াল অফিসে জিজ্ঞাসাবাদের সময় তারা স্বীকার করে যে, প্রায় ২ বছর ধরে তারা গাঁজাসেবনে আসক্ত এবং মাসে এক-দু’বার এমন আসর বসিয়ে থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মুখলেছুর রহমান বলেন, “শাবিপ্রবির বাইরের তিনজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ দেশের প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গণিত বিভাগের শিক্ষার্থীর বিষয়ে প্রক্টরিয়াল বডি মিটিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

সূত্র: সিলেটের ডাক


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url