বড়লেখায় যুবকের রহস্যজনক মৃত্যু, ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ উদ্ধার

 


ডেস্ক রিপোর্ট:

বড়লেখায় তারেক আহমদ (২০) নামে এক যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়ি থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বড়লেখা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মুছেগুল গ্রামে। নিহত তারেক ওই গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্বজনদের দাবি, তারা তারেকের মৃত্যুর বিষয়ে কিছুই জানেন না। তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা হিসেবে ধারণা করছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে খাবার খেয়ে তারেক নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি হলে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে কী কারণে তারেক আত্মহত্যা করেছেন তা এখনও পরিষ্কার নয়। পরিবারের সদস্যরাও কিছু বলতে পারছেন না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

 সূত্র: সিলেট ভিউ ২৪ 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url