গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের পক্ষ থেকে ৪০টি হুইলচেয়ার বিতরণ

 

নিজস্ব প্রতিবেদকঃ

গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের উদ্যোগে ১৯ সেপ্টেম্বর সকাল ১১টায় বিয়ানীবাজার উপজেলা কমপ্লেক্স পরিষদে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ৪০টি হুইলচেয়ার বিতরণ করা হয়। উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ রুকন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি কাজী আবুল কাশেম, জামায়াত নেতা মনিবুর রহমান পাভেল, সাইফুল আলম রেজা, আমিনুল ইসলাম, জাকির হোসেন, তারেক আহমদ ও রাসেল আহমদসহ আরও অনেকে।

অনুষ্ঠানে সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন রাষ্ট্রীয় পরিস্থিতি ও মানুষের অধিকার সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, “গরিব হয়ে গেছেন আপনার অক্ষমতা আছে এর মানে নয় আপনি রাষ্ট্রের কেউ না; আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই, মানবিক রাষ্ট্র চাই যেখানে প্রতিটা মানুষের অধিকার স্বীকৃত হবে। গত ৫৪ বছরে দেশটাকে একেবারেই নষ্ট করা হয়েছে রাস্তাঘাট নেই, ভালো নান্দনিক শিক্ষা ব্যবস্থা নেই, পৌরসভায় আবর্জনা নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা নেই, চিকিৎসার কোনো সুষ্ঠু ব্যবস্থা নেই, সরকারি হাসপাতালে এসে মানুষ দিনের পর দিন দুর্ভোগ পোহাতে হয়, ডাক্তার নেই, সঠিক চিকিৎসা নেই ইত্যাদি। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে যে পরিবর্তন এসেছে, তার ধারাবাহিকতায় আগামী রাষ্ট্রীয় পরিবর্তন হবে। এমপি, মন্ত্রী, সরকার পরিচালনার দায়িত্ব এমন লোকদের হাতে দেয়া উচিত যাদের ভেতর আল্লাহর ভয়, মানুষের প্রতি ভালোবাসা ও মূল্যবোধ আছে, আখেরাতের ভয় আছে।”

প্রতিবন্ধী ব্যক্তিরা এই উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একজন বলেন, “যে অনুদানটি আমাদের দেওয়া হয়েছে, তার জন্য আমরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞ এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করি।” অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ জায়গা থেকে উদ্যোক্তাদের প্রশংসা করে দোয়া জানান


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url