বড়লেখায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের গৌরবময় ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ ভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুর রহমান, দক্ষিণ ভাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাছিত, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুজাহিদ আলী, দক্ষিণ শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান রানা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহিদ উদ্দিন ও আব্দুল বাছিত, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল লতিফ, দক্ষিণ ভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মইনুল ইসলাম, সদস্য সচিব আরিয়ান হাবিবসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মোহাম্মদ মুজিব এবং সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মালিক।

সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পরিবেশ রক্ষার পাশাপাশি আগামী প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সংগঠনের ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url