কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবাসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও এলাকায় ডিবি পুলিশের অভিযানে ২২১ পিস ইয়াবা ও মাদক লেনদেনের নগদ ৪০ হাজার টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃতরা হলেন—আব্দুল বাজিদ (৪২), ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।
তল্লাশিতে আব্দুল বাজিদের ঘর থেকে ১৮০ পিস ইয়াবা ও ৪০ হাজার টাকা, ইয়াকুব আলীর লুঙ্গি থেকে ১৭ পিস এবং কামালের পকেট থেকে ২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তারা তিনজনই পরস্পরের সহযোগিতায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
