১২ কেজির এলপি গ্যাসের দাম কমল ৯১ টাকা
ডেস্ক রিপোর্ট
ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রোববার দাম ঘোষণা করে জানানো হয়, আজ সন্ধ্যা থেকে নতুন দাম কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪ টাকা ১৮ পয়সা কমে দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৮ পয়সা।
এর আগে, ২ জুলাই ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা করা হয়েছিল।
