মৌলভীবাজারে কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোরাই প্রাইভেটকার উদ্ধার, একজন আটক

 

নিজস্ব প্রতিবেদক কুলাউড়া :

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট দিবাগত রাতে রাউৎগাও ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন সিতার মিয়ার বাড়ির উঠান থেকে অজ্ঞাত চোরেরা একটি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায়।

প্রাইভেটকার মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় ও কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব, এসআই জুনেদসহ একটি টিম তদন্ত শুরু করে।

রবিবার (১০ আগস্ট) সকালে কুলাউড়া পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল মো. হেলাল মিয়া (৩৫) কে আটক করা হয়।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, “বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url