জুড়ীতে অবৈধভাবে প্রবাসীর টিলা কেটে রাস্তা নির্মাণ

 

নিজস্ব প্রতিবেদক জুড়ী:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের লাঠিটিলা গ্রামে অবৈধভাবে প্রবাসীর টিলা কেটে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অপরিকল্পিতভাবে টিলা কাটার ফলে ওই গ্রামের একাধিক ঝুঁকিপূর্ণ টিলার নিচে গড়ে ওঠা কয়েকটি বাড়িঘর ভারী বর্ষণ কিংবা ভূমিকম্পে ধসে পড়ার আশঙ্কা রয়েছে, যা বড় ধরনের মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে।

সরেজমিনে দেখা যায়, লাঠিটিলা গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে প্রবাসী আয়াজুর রহমানের মালিকানাধীন টিলা জোরপূর্বক কেটে রাস্তা নির্মাণ করছেন তার দুই ভাই—মুজিবুর রহমান ও সায়েদুর রহমান।

এ বিষয়ে প্রবাসী আয়াজুর রহমানের স্ত্রী মিনারা বেগম অভিযোগ করে বলেন,

“আমার স্বামী ও ছেলেরা প্রবাসে থাকার সুযোগে আমাদের টিলার মাটি কেটে জোর করে রাস্তা তৈরি করেছেন লাঠিটিলা গ্রামের মৃত ফরমুজ আলীর ছেলে মুজিবুর রহমান ও সায়েদুর রহমান।”



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url