তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার জেলাধীন জুড়ী উপজেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট ২০২৫) দুপুর ২টায় জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসায় এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ, আফজাল হোসেন সাজু, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, প্রচার সম্পাদক আলী হোসাইন মিতুল, অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন রাফি, অফিস সম্পাদক মো. রুমেন চৌধুরী, জুড়ী উপজেলা আল ইসলাহ'র সহ-সভাপতি হাফিজ বদরুল ইসলাম, জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সামাদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাহাঙ্গীর আলম সরকারকে সভাপতি, লুৎফুর রহমান শাহানকে সাধারণ সম্পাদক ও খন্দকার শামিম আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সদস্যবৃন্দ: আজিম উদ্দিন, মতিউর রহমান মিজান, শুয়াইবুর রহমান, আব্দুস শুক্কুর, আকমল হোসাইন ছামি, জুবেল আহমদ, নাইফ আহমদ, দেলওয়ার হোসেন, রিয়াজ উদ্দিন, আলী আমজাদ, সামছুদ্দিন, রাফি আহমদ, তাসনিমুল হাসান মাহি, তুফাজ্জল হোসেন, মাহফুজ আহমদ মাহিন, সামু আহমেদ, আইনুল ইসলাম, রাসেল আহমেদ।
