কুলাউড়ায় ২৬০ পিস ইয়াবাসহ দুইজন আটক
কুলাউড়া প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরিফপুর ইউনিয়নের মানগাঁও ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর থেকে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মঙ্গলবার (১৯ আগস্ট) জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব সুদীপ্ত শেখর ভট্টাচার্যের দিক নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন এসআই হীরক চক্রবর্তী। অভিযানে এএসআই সুমন আহমদ ও সঙ্গীয় ফোর্স কাজল রাজবংশী, জহিরুল ইসলাম, মনিরুল ইসলাম, নাজমুল ইসলাম ও শিবা রানী দাস অংশ নেন।
আটককৃতরা হলেন: নজরুল ইসলাম (২৫), পিতা: ওয়াদবক্স, গ্রাম: মানগাঁও, ইউনিয়ন: ১১নং শরিফপুর, কুলাউড়ামা, মারুফ হাসান (২৩), পিতা: আব্দুল লতিফ, গ্রাম: টেংরা বাজার, ইউনিয়ন: ৭নং টেংরা, থানা: রাজনগর, মৌলভীবাজার।
তাদের কাছ থেকে ২৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা শাখা।
