কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে জেলা জামায়াত আমিরের মতবিনিময়

 

নিজস্ব প্রতিবেদক কুলাউড়া:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে গাজীপুর বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া পৌর জামায়াতের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন রইয়ুব।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, “বাংলাদেশে মাইনরিটি বা মেজরিটি বলে কিছু নেই। আমরা সকলে এ দেশের গর্বিত নাগরিক—এটাই আমাদের পরিচয়।” তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ করে তাদের সন্তানদের শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, কুলাউড়া উপজেলার সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইউপি সদস্য বিদ্যাসাগর গোয়ালা প্রমুখ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url