কুলাউড়ায় জন্মগত প্রতিবন্ধী শিশুর চিকিৎসার দায়িত্ব নিল জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগানের বাসিন্দা গোপাল সাঁওতাল (পিতা-অনিল ম্ররং, মাতা-সঞ্চরি সাঁওতাল, জন্ম তারিখ: ০৪ জানুয়ারি ২০২২) জন্ম থেকেই বহুমাত্রিক শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছে। আর্থিক অসচ্ছলতার কারণে দীর্ঘদিন ধরে শিশুটির পরিবার চিকিৎসার ব্যবস্থা করতে পারেনি।
আজ ২০ আগস্ট ২০২৫ খ্রি., মৌলভীবাজারের জেলা প্রশাসক গোপাল সাঁওতালের সার্বিক চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা প্রশাসনের অর্থায়নে শিশুটিকে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), মৌলভীবাজার শাখায় তিন মাসব্যাপী চিকিৎসা, থাকা-খাওয়া ও থেরাপি প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
এ সংক্রান্ত যাবতীয় ব্যয়ভার সম্পূর্ণভাবে বহন করবে জেলা প্রশাসন, মৌলভীবাজার।
