বড়লেখার জনগণের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের বিশেষ টিম মাঠে

 


নিজস্ব প্রতিবেদক ::

মৌলভীবাজারের বড়লেখার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনগণের নিরাপত্তা নিশ্চিতে “নিরাপদ বড়লেখার প্রয়াসে আমাদের অবিরত প্রত্যয়” এই ক্যাচফ্রেজকে ধারণ করে একটি বিশেষ টিম মাঠে রয়েছে। চৌকস নেতৃত্ব, কঠোর অবস্থান এবং জনবান্ধব মনোভাব—এই ত্রিমুখী গুণের সফল সমন্বয়ে গঠিত একজন মানবিক কর্মকর্তা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তাঁর সৃজনশীল উদ্যোগে গঠন করা এ টিমের নাম দেয়া হয়েছে ডিউটি মনিটরিং সেল (ডিএমসি)।

বড়লেখা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক, চোরাচালান, চুরি, ডাকাতি, ছিনতাই প্রতিরোধ ও জনগণের প্রাপ্য সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে আজ সোমবার (০১ সেপ্টেম্বর) থেকে ৪টি টিম গঠন করা হয়েছে। পুলিশি সেবা নিশ্চিতকল্পে এলাকাভিত্তিক স্থায়ী মোবাইল নাম্বার সংযোজিত করা হয়েছে। প্রতিটি টিমের পৃথক মোবাইল নাম্বারে তাৎক্ষণিক অভিযোগ কিংবা তথ্য প্রদানের মাধ্যমে দ্রুত পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন সেবাপ্রত্যাশীরা।


দায়িত্বাধীন এলাকাগুলো হলো—বড়লেখা সদর, পৌরসভা ও তালিমপুর ইউপি এলাকা (কিলো-৬, মোবাইল-০১৩২০১১৯৯২২), বর্ণি, দাসেরবাজার, নিজবাহাদুরপুর ইউপি এলাকা (মোবাইল-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১১), উত্তর ও দক্ষিণ শাহবাজপুর ইউপি এলাকা (স্পেশাল-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১৪), দক্ষিণভাগ উত্তর, দক্ষিণভাগ দক্ষিণ ও সুজানগর ইউপি এলাকা (সিরা-৬, মোবাইল-০১৩২০-১১৯৯১৬)।

বড়লেখা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “পুলিশ জনগণের বন্ধু এ নীতিবাক্যকে বাস্তবায়ন করাই আমার উদ্দেশ্য। আমি চাই মানুষ পুলিশ কিংবা থানায় গিয়ে নিরাপদ বোধ করুক এবং ন্যায়বিচার পাক।”



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url