গরমে স্ট্রোক করে প্রাণ গেলো মৌলভীবাজারের পুলিশ কর্মকর্তার


নিজস্ব প্রতিবেদক ::

মৌলভীবাজার জেলা পুলিশের এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়া গরমজনিত স্ট্রোকে মারা গেছেন। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টা ৪৫ মিনিটে মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালনকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রখর গরমে স্ট্রোক করলে সহকর্মীরা দ্রুত তাঁকে মৌলভীবাজার জেলা হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় পুলিশ সদস্যদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। সহকর্মীরা জানান, আলমগীর হোসেন ভূঁইয়া ছিলেন কর্তব্যপরায়ণ, কর্মঠ ও সৎ একজন পুলিশ কর্মকর্তা। দায়িত্ব পালনে তিনি সবসময় আন্তরিক ছিলেন।

মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে এক শোকবার্তায় জানানো হয়, “আমরা গভীর শোক ও দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, এসআই (সশস্ত্র) আলমগীর হোসেন ভূঁইয়া ইন্তেকাল করেছেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।”

এদিকে, তাঁর আকস্মিক মৃত্যুতে পুলিশ পরিবারের পাশাপাশি স্থানীয় মানুষজনও গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা বলেন, এটি মৌলভীবাজার জেলা পুলিশের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url