লাউয়াছড়ায় রেললাইনের ওপর গাছ: লোকোমাস্টারের দ্রুত সিদ্ধান্তে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কালনী এক্সপ্রেস

ডেস্ক রিপোর্ট:

শ্রীমঙ্গল উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় ঘটতে যাচ্ছিল একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, তবে লোকোমাস্টারের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় প্রাণে বাঁচলো শত শত যাত্রী।

ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি রাত আনুমানিক ৮টার দিকে যখন লাউয়াছড়া উদ্যান অতিক্রম করছিল, তখন ২৯৫/৯ কিলোমিটার পয়েন্টে রেললাইনের ওপর হঠাৎ একটি গাছ পড়ে থাকতে দেখা যায়।

ট্রেনের প্রধান লোকোমাস্টার জনাব আশরাফুল মোহাম্মদ আবু তালেব তাৎক্ষণিক বিষয়টি লক্ষ করে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ইমারজেন্সি ব্রেক প্রয়োগ করেন। এর ফলে ট্রেনটি সময়মতো থেমে যায় এবং একটি বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। তাঁর সঙ্গে থাকা সহকারী লোকোমাস্টার রাসেল মোল্লাও পরিস্থিতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

ঘটনার পরে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষ গাছটি সরিয়ে লাইনের প্রতিবন্ধকতা দূর করে ট্রেন চলাচল স্বাভাবিক রাখে।

এই ঘটনা আবারও প্রমাণ করলো—দায়িত্বশীল ও সজাগ লোকোমাস্টারদের উপস্থিত বুদ্ধি ও দ্রুত সিদ্ধান্ত একটি নিরাপদ রেল ব্যবস্থার জন্য কতটা গুরুত্বপূর্ণ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url