বিদ্যুৎ বিল অতিরিক্ত আসায় অতিষ্ঠ? বিল কমানোর সহজ ৬টি উপায়
ডেস্ক রিপোর্ট:
শীত, গ্রীষ্ম বা বর্ষা—বছরের যেকোনো সময়েই অনেকেই বিদ্যুৎ বিল বেশি আসা নিয়ে অসন্তুষ্ট থাকেন। অল্প ব্যবহারেও মাস শেষে মোটা অঙ্কের বিল দেখে পকেটে চাপ পড়ে যায়। হঠাৎ করে বিল বেড়ে গেলে অনেকেই চিন্তায় পড়ে যান—‘এত বিল আসল কেন?’
বিশেষ করে গরমকালে এসি, ফ্যান, ফ্রিজের ব্যবহারে স্বাভাবিকভাবেই খরচ বাড়ে। তবে অন্যান্য সময়েও বিদ্যুৎ বিল অস্বাভাবিক হলে কিছু সচেতনতা এবং অভ্যাস বদলের মাধ্যমে তা সহজেই কমানো সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক বিদ্যুৎ বিল কমানোর ৬টি কার্যকর উপায়—
১. পুরোনো বাল্ব পরিবর্তন করুন
আপনার বাসায় এখনো যদি পুরোনো ইনসেনডেসেন্ট বাল্ব বা টিউবলাইট ব্যবহার হয়, তাহলে দ্রুত তা সিএফএল বা এলইডি লাইটে পরিবর্তন করুন।
এলইডি লাইট কম বিদ্যুৎ খরচ করে এবং বেশি আলো দেয়।
২. সঠিক সময়ে সুইচ বন্ধ করুন
চার্জার, ট্রিমার, লাইট বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চার্জ হয়ে গেলে সুইচ বন্ধ না করলে সেগুলো অল্প অল্প করে বিদ্যুৎ টানতে থাকে।
ফোন শতভাগ চার্জ হলেই প্লাগ খুলে ফেলুন।
৩. ফ্রিজ সারাদিন চালিয়ে রাখবেন না
সব সময় ফ্রিজ চালু রাখার দরকার পড়ে না। দিনে এক-আধ ঘণ্টা বন্ধ রেখে বিশ্রাম দিলে ফ্রিজের আয়ুও বাড়ে এবং বিদ্যুৎ বিলও কম আসে।
৪. এসি বন্ধ করে বোর্ডের সুইচও বন্ধ করুন
শুধু রিমোট দিয়ে এসি বন্ধ করলেই চলবে না। প্লাগ পয়েন্টে সুইচ চালু থাকলে এসি তবুও বিদ্যুৎ টেনে নেয়।
অতএব, এসি বন্ধ করার পর বোর্ডের সুইচও বন্ধ করে দিন।
৫. স্টার রেটিং দেখে ইলেকট্রিক যন্ত্রপাতি কিনুন
নিম্নমানের ইলেকট্রনিক পণ্য বেশি বিদ্যুৎ খরচ করে।
নতুন ফ্রিজ, এসি, ওভেন বা অন্যান্য যন্ত্র কিনতে হলে অবশ্যই ৫-স্টার রেটিং যুক্ত পণ্য বেছে নিন। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।
৬. ফ্যানের রেগুলেটর কমিয়ে ব্যবহার করুন
পুরোনো রেগুলেটর তুলনায় ইলেকট্রনিক্স রেগুলেটর বিদ্যুৎ সাশ্রয় করে।
প্রয়োজন অনুযায়ী ফ্যানের গতি কমিয়ে ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে।
বিদ্যুৎ বিল নিয়ন্ত্রণে রাখা একেবারেই অসম্ভব নয়।
কিছু ছোট ছোট সচেতনতা ও স্মার্ট অভ্যাস গড়ে তুললেই মাস শেষে বিদ্যুৎ বিল কম আসবে, বাড়বে আপনার সঞ্চয়ও।
