যে ২ পাপের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে
সহিহ হাদিসে এসেছে, অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকলে কেউ জাহান্নামে যাবে না, আর অহংকার থাকলে জান্নাতে প্রবেশ করবে না। মৃত্যুর পর প্রত্যেককে তার চিরস্থায়ী আবাসস্থল দেখানো হবে—যদি জান্নাতি হয় তবে জান্নাতের বাসস্থান, আর যদি জাহান্নামী হয় তবে জাহান্নামের বাসস্থান (তিরমিজি, হাদিস: ১০৭২)।
আবু হুরায়রা (রা.) বর্ণনা করেন, এক সাহাবি রাসুলুল্লাহ (সা.)-কে প্রশ্ন করলেন—কোন কাজ সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? তিনি উত্তর দিলেন—আল্লাহভীতি, সদাচার ও উত্তম চরিত্র। আবার জিজ্ঞেস করা হলে—কোন কাজ সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামে নিয়ে যাবে? নবীজি বললেন—মুখ (জিহ্বা) ও লজ্জাস্থান দ্বারা সংঘটিত পাপ। (তিরমিজি, হাদিস: ২০০৪)
অন্য হাদিসে সাহল ইবনু সা’দ (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—যে ব্যক্তি জিহ্বা ও লজ্জাস্থানের হেফাজত করবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব (বুখারি, হাদিস: ৬০৩০)।
