খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন

 

ডেস্ক রিপোর্ট:

সিলেটের বৃহত্তম সেবামূলক সংগঠন খিদমাহ ব্লাড ব্যাংক এর কেন্দ্রীয় কার্যকরী পরিষদের কমিটি পুনর্গঠন করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৩টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় মারকাযুল হিদায়া সিলেটের হলরুমে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিলের সভাপতিত্বে কেন্দ্রীয় সাধারণ পরিষদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত বছরের পর্যালোচনা, সার্বিক অগ্রগতি এবং আসন্ন খিদমাহ রক্তবন্ধন নিয়ে বিভিন্ন এজেন্ডায় দায়িত্বশীলদের মধ্যে আলোচনা হয়। কেন্দ্রীয় দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য ২১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যকরী পরিষদ গঠন করা হয়। এতে মাওলানা আবদুর রহমান কফিল পুনরায় চেয়ারম্যান এবং আবু সাঈদ ইসহাক পুনরায় সেক্রেটারি নির্বাচিত হন।

নতুন কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন ভাইস চেয়ারম্যান আবু মুসা সাফওয়ান, জাহাঙ্গীর রায়হান, মুস্তাকিম আল মুনতাজ; জয়েন্ট সেক্রেটারি এমরান আহমদ, আব্দুস সামাদ, খালেদ ইমরান; সাংগঠনিক সম্পাদক আব্দুল বাসিত মুমিন; সহকারী সাংগঠনিক সম্পাদক আফসর উদ্দিন, আল আমীন; প্রচার ও প্রকাশনা সম্পাদক লাবীব শাহেল; সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আমজাদুস সামাদ উজ্জ্বল, আব্দুল বাসিত নুয়েদ; কোষাধ্যক্ষ হুসাইন আহমদ; সহকারী কোষাধ্যক্ষ ইকরামুল হক জাবের, জাকির হুসাইন; দপ্তর সম্পাদক শামীম নোমান এবং কার্যকরী সদস্য জুবাইর হাসান লোকমান, জাহিদ আল হাসান, যায়েদ রহমান। সভা শেষে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান কফিলের দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

 উল্লেখ্য, ২০১৬ সালের ১৩ আগস্ট প্রতিষ্ঠার পর থেকে খিদমাহ ব্লাড ব্যাংক দেশের বিভিন্ন জেলা-উপজেলায় ৩৬টি শাখা গঠন করেছে, প্রায় ১৭ হাজার রোগীকে স্বেচ্ছায় রক্তদান করেছে এবং ৩০০টিরও বেশি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের মাধ্যমে ৬৫ হাজারের বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ধারণ করেছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url