কুলাউড়ায় ডোবা থেকে অজ্ঞাত কিশোরের মরদেহ উদ্ধার

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের নন্দনগর এলাকায় রেললাইন সংলগ্ন একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের (১৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহ দেখে থানায় খবর দিলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে তা উদ্ধার করে।

পুলিশ জানায়, কিশোরটির ডান হাত পক্ষাঘাতগ্রস্ত ছিল এবং মরদেহ উদ্ধারের সময় তার পরনের প্যান্ট খোলা অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, মলত্যাগের সময় অসাবধানতাবশত ডোবায় পড়ে তার মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url