বড়লেখায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

 


জুলাই যোদ্ধাদের চিরস্মরণীয় করে রাখতে চায় জামায়াত- মাওলানা আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক বড়লেখা:

জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বড়লেখা পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় এ গণসমাবেশ হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মৌলভীবাজার জেলা শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রত্যেকটা বিপ্লবের পর অনেক ভুয়া যোদ্ধা তৈরি হয়। এজন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের নিয়ে ১০ খণ্ডের একটি বই প্রণয়ন করতে সক্ষম হয়েছে। গেল সপ্তাহে এই বই ইংরেজি ও আরবিতে অনুবাদ করে একটি সেমিনার আয়োজন করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাই যোদ্ধাদের চিরস্মরণীয় করে রাখতে চায়। আজকের বর্ষপূর্তি উপলক্ষে আমরা সেই তরুণ ছাত্র-জনতাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যাদের আত্মত্যাগ ও অবদানে আমরা পেয়েছি ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ। আমরা অন্তরের অন্তস্তল থেকে তাদের শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতে দেশ গড়ার কাজে তরুণদের আরও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানাই।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা জামায়াতের আমীর এমদাদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল বাছিত।

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফয়ছল আহমদ ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, অফিস সেক্রেটারি মুহাম্মদ কামাল উদ্দিন, উপজেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদ সদস্য আব্দুল মোহাইমিন, মাওলানা মুজাহিদুল ইসলাম, জুবের আহমদ ও রবিউল ইসলাম সোহেল।

ছাত্রশিবিরের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর সাবেক দায়িত্বশীল জুবায়ের আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াহিদ, বড়লেখা উপজেলা ছাত্রশিবিরের শাখা দায়িত্বশীল কাউছার আহমদ ও এবাদুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি হাজী হেলাল উদ্দিন, শুরা ও কর্ম পরিষদের সদস্য আব্দুস সামাদ, মাওলানা আলিম উদ্দিন ও আবু তাহেরসহ জামায়াতের ইউনিয়ন পর্যায়ের সভাপতি ও সেক্রেটারি, ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি ও সেক্রেটারি, স্থানীয় সাংবাদিক, প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গণসমাবেশ শেষে বড়লেখা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে একটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url