বড়লেখায় খিদমাহ ব্লাড ব্যাংকের আয়োজনে ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়

 

নিজস্ব প্রতিবেদক বড়লেখা:

জনসচেতনতা সৃষ্টি ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে খিদমাহ ব্লাড ব্যাংক, বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বড়লেখা ফ্যামেলী বাজারের সামনে দিনব্যাপী এক ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের পরিচালক কিবরিয়া আল মাহমুদ, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ জুয়েল আহমদ, সহকারী কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান আহমদ, দপ্তর সম্পাদক মারজান আহমদ।

এছাড়াও কার্যকরী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্বির আহমদ, রাশেদুল ইসলাম হৃদয়, শাহরিয়ার ইসলাম রাহাত ও মারজান আহমদ। রক্তদাতা সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন তোফায়েল আহমদ।

শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবলু, আস-সুন্নাহ মানবকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি হাফিজ মাওলানা ইয়াহিয়া আহমদ এবং বড়লেখা আইসিটি কর্নারের ডিক্টেটর রেজাউল ইসলাম।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং নতুন রক্তদাতাদের উৎসাহিত করা। এ আয়োজনে ৪০০ জনেরও বেশি মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়, যা স্থানীয় জনসাধারণের ব্যাপক আগ্রহ ও সচেতনতার প্রতিফলন।

পরিচালক কিবরিয়া আল মাহমুদ বলেন, “সৃষ্টির সেবায়—স্রষ্টার সন্তুষ্টি” এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করেই খিদমাহ পরিবার এগিয়ে চলছে। আমরা বিশ্বাস করি, মানুষের পাশে দাঁড়ানোই সর্বোচ্চ ইবাদত। ইনশাআল্লাহ, নতুন কমিটি এই লক্ষ্যকে সামনে রেখে দায়িত্ব পালন করবে।

উল্লেখ্য, খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান, চিকিৎসা সহায়তা, মানবিক কার্যক্রম ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বড়লেখা উপজেলা শাখাও ইতোমধ্যে সফলভাবে বহু রক্তদান, ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url