জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে জামায়াতের সমর্থন

 


নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টি (জাপা) নিষিদ্ধ করার দাবির সঙ্গে একমত হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার (৩০ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে গিয়ে এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তাহের বলেন, “নুরের ওপর ন্যক্কারজনক হামলার নিন্দা জানাই। এটি একটি পরিকল্পিত হামলা। তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, নুরের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অতীতের সরকারের দমননীতির চিত্রই মনে করিয়ে দিয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

ডা. তাহের বলেন, জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে গণ-অধিকার পরিষদের দাবির সঙ্গে জামায়াতও একমত।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে জাতীয় পার্টি ও গণ-অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনী ও পুলিশের মারধরে গুরুতর আহত হন নুরুল হক নুর।


 সূত্র:শ্যামাল সিলেট 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url