জুড়ীতে মিনি পিকাপ ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে আহত ৩

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কালামাটি এলাকায় টাটা মিনি পিকাপ ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দিনভর কাজ শেষে বাজার সদাই নিয়ে জুড়ী থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন মিনি পিকাপ চালক জুয়েল আহমদ (৪০)। তার সঙ্গে ছিলেন দুই শ্রমিক সাব্বির আলী (৩৫) ও সোয়েল মিয়া (৩০)। অন্যদিকে, একটি পাওয়ার টিলার ঘাস ও পিলার বোঝাই করে জুড়ীর দিকে যাচ্ছিল। কালামাটি এলাকায় পৌঁছেই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পরপরই পাওয়ার টিলারের চালক ও তার সহযোগীরা পালিয়ে যায়। এতে মিনি পিকাপের তিন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় উভয় গাড়িরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

জুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কবির মিয়া জানান, “ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক আলামত সংগ্রহ করা হয়েছে। কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা তদন্তে নিরূপণ করা হবে। বর্তমানে গাড়িগুলো ২নং পূর্বজুড়ী ইউনিয়ন চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেলের জিম্মায় রাখা হয়েছে। পরবর্তীতে উভয় পক্ষ সমঝোতার মাধ্যমে নিষ্পত্তি হবে।”

উল্লেখ্য, দুর্ঘটনা কবলিত এলাকায় প্রায়ই এ ধরনের ঝুঁকির সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, গ্রামীণ সড়কে নিয়ম না মেনে ভারী ও রোড পারমিটহীন অযান্ত্রিক যানবাহন চলাচল করার কারণেই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।


সূত্র: ষাটমাকন্ঠ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url