জুড়ীতে সানাবিল কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ

 

জুড়ী প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার জুড়ীতে আমেরিকার টেক্সাসে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক সংগঠন সানাবিল ফাউন্ডেশন-এর আয়োজনে তিন মাসব্যাপী সম্পূর্ণ ফ্রি সানাবিল কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সার্টিফিকেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি জুড়ী উপজেলা চত্বরে অবস্থিত সানাবিল লাইব্রেরী অ্যান্ড এডুকেশন সেন্টারের মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, প্রবীণ শিক্ষাবিদ আলহাজ্ব মো. তাজুল ইসলাম (তারা মিয়া স্যার)।

অনুষ্ঠান পরিচালনা করেন জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সেলিম তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, হযরত শাহখাকী ইসলামিয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ একেএম ইয়াকুব আলী, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, সিনিয়র শিক্ষক জিএম বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম ও ইংরেজি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান রফিকস-এর স্বত্বাধিকারী রফিকুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা জহির উদ্দিন, প্রশিক্ষক মো. তুহিন আহমদ ও তাহমিনা আক্তার মিলি এবং প্রশিক্ষণার্থীরা—সুমাইয়া জান্নাত রুমা, সামিরা আক্তার, সামিয়া জান্নাত শাম্মী, সেলিনা আক্তার, জোবেদা আক্তার, আনিশা আক্তার হ্যাপি, সুহানা আহমেদ রিয়া, রবিউল হোসাইন, শাহাদাত হোসাইন, তৌফিক আহমেদ, সজল ক্ষেত্রিময়ূম, জিয়াউর রহমান, মামুন আহমেদ, আবির হোসাইন ফাহাদ, আল আমিন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে কম্পিউটার প্রশিক্ষণ অপরিহার্য। এটি কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ব্যক্তিগত জীবনে নিত্যদিনের কাজকর্মে দক্ষতা বৃদ্ধি করে। সানাবিল ফাউন্ডেশন জুড়ী উপজেলার তরুণ-তরুণীদের জন্য যে বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা এ ধরনের মহতী উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url