কুলাউড়ায় শিক্ষাগুরু ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল

 

কুলাউড়া প্রতিনিধি:

শিক্ষাগুরু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুলাউড়া দক্ষিণ বাজারস্থ দক্ষিণ দাওয়া পার্টি সেন্টারে এ আয়োজন হয়।

অনুষ্ঠানটি রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৯৮৭ ব্যাচের (৫ম শ্রেণি) উদ্যোগে এবং আজাদ চৌধুরী–সামসুন নাহার ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। পরিচালনা করেন শহিদুল ইসলাম তনয় এবং সভাপতিত্ব করেন ড. রজত কান্তি ভট্টাচার্য্য।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান।

স্বাগত বক্তব্য দেন মরহুমের ছেলে অ্যাডভোকেট মোস্তফা মহসিন।

বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী বহির্বিশ্ব ফোরামের সভাপতি ড. সাইফুল আলম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, ডা. আবু সাঈদ আব্দুল্লাহ মুকুল, জুড়ী কলেজের উপাধ্যক্ষ ফরহাদ আহমদ, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছালাম এবং মরহুমের ছেলে ও দৈনিক দেশ রূপান্তরের সাবেক সম্পাদক মোস্তফা মামুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক ডা. হোমারা ফেরদৌস তানিয়া, সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এনামুল ইসলাম, প্রভাষক সাজেদা শারমিন, শিক্ষক সঞ্জয় হোসেন পাল, কুলাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, মরহুমের বন্ধু হাবিবুর রহমান, প্রভাষক আব্দুল খালিক, ডা. হেমন্ত পাল, জাতীয় তরুণ সংঘের সাধারণ সম্পাদক জ্যোতি বিকাশ দে, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক নিমাল্য মিত্র সুমন, হাওররক্ষা আন্দোলনের নেতা খসরু চৌধুরী, গোলাম মোস্তফা পাবেল, বিপুল চক্রবর্তী ও রফিকুল ইসলাম টিপু প্রমুখ।

শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url