কুলাউড়ায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু

 


নিজস্ব প্রতিবেদক কুলাউড়া :

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও রেল ক্রসিংয়ের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে আশিক (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আশিকের বাড়ি পৃথিমপাশা ইউনিয়নের বাখরনগর এলাকায়।

প্রাথমিক তথ্যে জানা যায়, স্ত্রীর প্রতি অভিমান করে আশিক সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে আত্মহত্যার ঘোষণা দেন। এরপর তিনি টিলাগাঁও ইউনিয়নের রেললাইনে গিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ঘটনাস্থল থেকে ভিডিও ফুটেজও উদ্ধার হয়েছে, যা ঘটনার সত্যতা প্রমাণে সহায়ক হতে পারে।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে বিস্তারিত তদন্ত চলছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url