খাদিমনগরে নবগঠিত মুক্তিযোদ্ধা দল ইউনিটকে সংবর্ধনা

সিলেট সদর উপজেলার খাদিমনগরে নবগঠিত সিলেট সদর উপজেলা মুক্তিযোদ্ধা দলের ৩নং খাদিমনগর ইউনিয়ন ইউনিটের নেতাদের সংবর্ধনা প্রদান করেছে খাদিমনগর জাতীয়তাবাদী পরিবার।

শনিবার (২ আগস্ট) বাদ এশা আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ছবর আলী। সঞ্চালনা করেন সদর উপজেলা যুবদল নেতা আব্দুল হামিদ রানা ও সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদল নেতা রাজন আহমেদ রাজু।

সংবর্ধিতরা হলেন— সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ, যুগ্ম সম্পাদক হারুন রশীদ, যুববিষয়ক সম্পাদক আজির উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলাল উদ্দিন, সদর উপজেলা যুবদল নেতা শিপলু আহমেদ, রুবেল হোসেন, তামিম আহমেদ এবং স্বেচ্ছাসেবকদল নেতা সালেহ আহমদ।

উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, তুহিন আহমেদ রানা, ইউসুফ আলী, নজরুল ইসলাম রনি, ফরিদ আহমেদ প্রমুখ।

বক্তারা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদিরকে বিজয়ী করার লক্ষ্যে সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url