রাজধানী ও সিলেটে আহত বড়লেখার তিন জুলাই যোদ্ধাকে প্রধান উপদেষ্টার উপহার প্রদান
ডেস্ক রিপোর্ট:
রাজধানী ঢাকায় ও সিলেটে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলনে আহত বড়লেখার তিন জুলাই যোদ্ধার হাতে বুধবার (২০ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো উপহার সামগ্রী ও শ্রদ্ধা কার্ড তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপহারপ্রাপ্তরা হলেন— জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে প্রাপ্ত গেজেটভুক্ত আহত জুলাই যোদ্ধা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী আব্বাস শাহিন, মো. আলী আজগর ও আব্দুল্লাহ আল আবিদ।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আহত জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার সময়কার নানা তিক্ত অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। এসময় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মোল্লা, আহত জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল আবিদের পিতা ও দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদুজ্জামান বিন হাফিজ এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
সূত্র: ষাটমাকন্ঠ
