মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়ার কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) সকাল ৮টা থেকে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন হয়।
আগামীকাল (২১ আগস্ট) প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে প্রার্থীদের Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। এতে ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
নিয়োগ কার্যক্রমের প্রথম দিনে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ) জনাব জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স প্রতিনিধি) জনাব মোঃ ইকবাল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব মোঃ আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব আনিসুর রহমানসহ নিয়োগ কার্যক্রমে নিযুক্ত মেডিকেল অফিসার ও অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
