ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সকালের আন্তঃনগর ‘উপবন’ ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবকের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও টি-শার্ট ছিল।

তিনি আরও জানান, এখনো নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি এবং তার কোনো আত্মীয়স্বজনও পাওয়া যায়নি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url