কুলাউড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ৬ শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

 

ডেস্ক রিপোর্ট:

মৌলভীবাজারের কুলাউড়ায় এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৪ আগস্ট) দুপুরে উপজেলা শাখার আয়োজনে উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সভাপতি আতিকুর রহমান তারেকের সভাপতিত্বে এবং পশ্চিম শাখার সভাপতি আশরাফুল ইসলাম শাহরিয়ার ও দক্ষিণ শাখার সভাপতি তিহান তালুকদারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মো. রিয়াজুল ইসলাম, পল্টন থানা জামায়াতের আমির শাহিন আহমদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুন্তাজিম, জেলা ছাত্রশিবির সভাপতি এম ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি হাফেজ তাজুল ইসলাম, আব্দুল মুমিত ও নিজাম উদ্দিন।

বক্তব্য রাখেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. সাঈদ এনাম, বিশিষ্ট ব্যবসায়ী সেলুর রহমান, জালালাবাদ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, জেলা ছাত্রশিবিরের সাহিত্য সম্পাদক আব্দুল ওয়াহিদ, কুলাউড়া সরকারি কলেজ শাখার সভাপতি মোজাহিদুল ইসলাম, শিক্ষার্থী ওবায়দুল্লাহ তাহসিন ও হুমায়রা জান্নাত মুক্তা মৌমি।

অনুষ্ঠানে জলপ্রপাত শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় শিবির ও বরণ সংগীত পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় শতাধিক কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url