সিলেটে সাদাপাথরকাণ্ডে প্রতিবাদে রাজপথে জামায়াত

 

নিজস্ব প্রতিবেদক 

সিলেটের বহুল আলোচিত সাদাপাথর লুটকাণ্ডে দুদকের বরাতে একটি জাতীয় দৈনিকে স্থানীয় নেতাদের নাম জড়িয়ে প্রতিবেদন প্রকাশের পর এবার রাজপথে নামছে সিলেট জামায়াত।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৫টায় কোর্ট পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করবে দলটি এবং পরবর্তীতে সেখানে সমাবেশ করবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি সাদাপাথর লুটের ঘটনায় সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। বিভিন্ন সংস্থা তদন্ত শুরু করে। এ ঘটনায় দেশের শীর্ষ এক দৈনিক কয়েকজনের নাম উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করে, যেখানে দুদকের বরাতে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম ও জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদিনের নাম উঠে আসে।

প্রতিবেদন প্রকাশের পরপরই জেলা ও মহানগর জামায়াত সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায়। নেতারা দাবি করেন, তাদের কোনো নেতা বা কর্মী লুটপাটে জড়িত নন।

প্রতিবাদের অংশ হিসেবে আজকের এই কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে সিলেট মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url