কুলাউড়ায় ছুটি চাইতে গিয়ে মারধরের শিকার মসজিদের ইমাম
কুলাউড়ায় ছুটি চাইতে গিয়ে মারধরের শিকার মসজিদের ইমাম
কুলাউড়া উপজেলার বরমচাল পূর্ব মাধবপুর লামাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আফতাব উদ্দিন ছুটি নিয়ে বাড়ি যেতে চাওয়ায় মারধরের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটে ২১ জুলাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। এর জের ধরে মসজিদের ইমাম ছুটি চাইলে একপক্ষ ক্ষুব্ধ হয়ে তাকে মসজিদের সামনেই আটকিয়ে বেধড়ক মারধর করে। পরে তাকে জোরপূর্বক বাড়িতে নিয়ে গিয়ে আরও নির্যাতন চালানো হয়।
স্থানীয়দের সহায়তায় আহত অবস্থায় ইমাম মাওলানা আফতাব উদ্দিনকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, ‘ইমামকে মারধরের ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
